লোড হচ্ছে...
অন্যদিকে ক্যাম্প ন্যুতে সর্বশেষ ১৯৯৯ সালে ফাইনাল অনুষ্ঠিত হয়। সেবারের ফাইনালে স্টপেজ টাইমের দুই গোলে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে পরাজিত করে ম্যানচেস্টার ইউনাইটেড শিরোপা জয় করে।
১ দিন আগে
টানা দ্বিতীয় লা লিগা শিরোপার খুব কাছাকাছি বার্সেলোনা। তবে ইউরোপের মঞ্চে এখনো অধরা রয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। কাতালান ক্লাবটির এই ইউরোপীয় শিরোপার খরা এখন ১১ বছরে গড়িয়েছে। সেই অপেক্ষার অবসান ঘটাতেই এবার বড় পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির কোচ হ্যান্সি ফ্লিক। শুধু সাফল্য নয়, নিজের কোচিং ক্যারিয়ারের শেষ অধ্যায়ও বার্সেলোনাতেই কাটাতে চান ৬১ বছর বয়সী এই জার্মান কোচ। ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এর মধ্যেই তাকে নতুন চুক্তির প্রস্তাব দিতে আগ্রহী ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা। এমনকি সাম্প্রতিক ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার পরও তার ওপর আস্থা হারায়নি ক্লাবটি।
২২ এপ্রিল, ২০২৬
ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শক্ত অবস্থান আবারও প্রমাণ করেছে পিএসজি। ছয়বারের শিরোপাজয়ী লিভারপুলকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় পায় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে ওঠে ফরাসি ক্লাবটি। শিরোপা ধরে রাখার দৌড়ে তারা এখন অনেকটাই এগিয়ে। ইউরোপের ইতিহাসে রিয়াল মাদ্রিদ-এর পর দ্বিতীয় দল হিসেবে টানা শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছেছে তারা।
১৫ এপ্রিল, ২০২৬
ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই- চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের টিকিট পেতে বার্সেলোনার দরকার ছিলো ২ গোলের ব্যবধানে জয়, কিন্তু অ্যাতলেটিকোর রক্ষণাত্মক কৌশলে তা সম্ভব হয় নি। ফিরতি লেগে উল্টো এক গোল দিয়ে কাতালানদের জন্য কাজটি কঠিন করে ফেলে রোজি-ব্লাঙ্কোসরা।
১৫ এপ্রিল, ২০২৬
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই বুধবার রাতে শেষ হয়েছে। উত্তেজনাপূর্ণ ম্যাচের পর আটটি দল নিশ্চিত করেছে জায়গা কোয়ার্টার ফাইনালে। এখন ফুটবলপ্রেমীদের বড় প্রশ্ন—কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হবে এবং খেলার তারিখ কখন?
২০ মার্চ, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ রাউন্ডে বেনফিকার বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে 'লস ব্লাঙ্কোস'রা। অরেলিয়েন চুয়ামেনি এবং ভিনিসিয়ুস জুনিয়রের গোল মাদ্রিদকে এক স্বস্তিদায়ক জয় এনে দেয়। যদিও কিছু অনিশ্চিত মুহূর্ত ছিল, তবে সামগ্রিকভাবে রিয়াল মাদ্রিদ যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে।
২৬ ফেব্রুয়ারি, ২০২৬
বেনফিকার মাঠে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে রিয়াল মাদ্রিদের খেলাটি ১০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল। ভিনিসিয়ুস জুনিয়র বর্ণবাদী আচরণের অভিযোগ তোলার পর তিনি ও তাঁর সতীর্থরা মাঠ ছেড়ে বেরিয়ে যান।ভিনিসিয়ুসের সঙ্গে কথা বলার পর রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ার দুই হাত আড়াআড়ি করে (ক্রসড আর্মস জেসচার) বর্ণবাদী আচরণের সংকেত দেন।
১৮ ফেব্রুয়ারি, ২০২৬
লা লিগার শিরোপা দৌড়ে বড় অঘটন ঘটিয়ে সোমবার মন্টিলিভিতে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে জিরোনা। ম্যাচে লামিনে ইয়ামাল একটি পেনাল্টি মিস করেছেন এবং শেষ মুহূর্তের একটি বিতর্কিত গোল হজম করে হান্সি ফ্লিকের দল ক্ষোভ প্রকাশ করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে শিরোপার লড়াইয়ে শীর্ষে থাকার প্রচেষ্টায় এই হারে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারাল কাতালানরা।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোপেনহেগেনকে ৪-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে বার্সেলোনা। তবে বড় ব্যবধানের এই জয় দেখে বোঝার উপায় নেই যে ম্যাচের প্রথমার্ধে হান্সি ফ্লিকের শিষ্যদের কতটা ঘাম ঝরাতে হয়েছিল।
২৯ জানুয়ারি, ২০২৬

